বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট ‘কাজখুঁজি’ এলো দারুণ সব সুবিধা নিয়ে :
বর্তমান সময়ের অন্যতন জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা। নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে পুঁজি করে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইট বা মার্কেটপ্লেসে সাফল্যের সাথে কাজ করছেন অনেক বাংলাদেশি তরুণ। তবে ছোট-বড় অসংখ্য ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের ভীড়ে অনেক নতুন ফ্রিল্যান্সার বুঝে উঠতে পারেনা কোন মার্কেটপ্লেসে কাজ শুরু করবে, কোন মার্কেটপ্লেসটি তার জন্য ভাল হবে, আদৌ কি কাজ পাব… এই ভেবে।
তবে সুখবর হচ্ছে, বাংলাদেশের অনলাইন পেশাজীবীদের জন্য চালু হয়ে গিয়েছে মাতৃভাষা বাংলায় ফ্রীল্যান্সিং প্লাটফর্ম kajkhuji.com.bd (কাজখুঁজি ডটকম ডটবিডি)।
কাজখুঁজি প্ল্যাটফর্মে কাজ করার সুবিধা
১। কমিউনিকেশন
২। পেমেন্ট গ্যারেন্টি
৩। গিগ পাবলিশ

কমিউনিকেশন বা যোগাযোগ
ফ্রিল্যান্সিং সাইট বলতে প্রথমেই আমাদের মনে আসে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার ডটকম ইত্যাদি। কিন্তু ঐ সাইটগুলোতে কাজ পেতে হলে বা কাজ করতে হলে আমাদের অবশ্যই ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে। ওখানকার প্রায় সকল বায়ার বিদেশি, যাদের সাথে কথা বলতে হলে আমাদের অবশ্যই ইংরেজিতে কথা বলতে জানতে হবে।
আমাদের দেশের এমন অনেক ফ্রীল্যান্সার আছে যারা কিনা ইংরেজিতে কথা বলতে না পারলেও তাদের যথেষ্ট স্কিল রয়েছে ঐ বিষয়ে যার ফলে তাদের ঐ স্কিল এবং কাজের মাঝে বাধা হয়ে দাঁড়ায় ইংরেজি ভাষা। kajkhuji.com.bd বা কাজখুঁজি ওয়েবসাইটটি সম্পূর্ণ মাতৃভাষা বাংলায়। এখানে সবাই বাংলাদেশি যার ফলে যোগাযোগ নিয়ে কোনো ঝামেলা হবে না।
পেমেন্ট সুবিধা
কাজখুঁজি থেকে একজন ফ্রীল্যান্সার তার টাকা বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে দিয়ে নিতে পারবে। কাজখুঁজি সাধারণত ৪৮-৭২ ঘণ্টা পেমেন্ট রিকুয়েস্ট হোল্ড করে রাখে যাতে করে এমপ্লয়ার তার করিয়ে নেয়া কাজে কোনো সমস্যা খুঁজে পেলে তা আবার ঐ ফ্রীল্যন্সারকে দিয়ে করিয়ে নিতে পারে। আর কাজ খুঁজি জানিয়েছে, তারা স্বচ্ছ মাধ্যমে পেমেন্ট প্রসেস করে থাকে। একজন ফ্রীল্যান্সার একটি কাজ শেষ করার পর তার অ্যাকাউন্টে কত টাকা জমা হবে তা তিনি আগে থেকেই দেখতে পারেন। সুতরাং আপনি একটি কাজ বা মাইলস্টোন শেষ করে তার পেমেন্ট বুঝে নিয়ে পরবর্তী কাজের জন্য অগ্রসর হতে পারেন।
কাজখুঁজি থেকে টাকা তুলতে পারবেন মোবাইল আর্থিক সেবা যেমন বিকাশ, নগদ, রকেট প্রভৃতি থেকে এবং ব্যাংকিং চ্যানেলে। পেপাল, পেওনিয়ার বা অন্যান্য বিদেশি সেবা দরকার হবেনা এখানে।
গিগ পাবলিশ
সাধারণত একজন সফল ফ্রীল্যান্সার শুধুমাত্র প্রোজেক্ট/জব করেই টাকা উপার্জন করে না। সে তার গিগ বা সার্ভিস সেল করার মাধ্যমে অনেক পরিমান টাকা আর্ন করে থাকে যা আমরা ফাইভার গিগ লক্ষ্য করলেই দেখতে পাই। তাই এরকম সবচেয়ে জনপ্রিয় ফিচারটি থাকছে কাজ খুঁজি ফ্রীল্যান্সিং প্লাটফর্মেও।
এখানে একজন ফ্রিল্যান্সার তার আগে থেকে করে রাখা বা ঐ কাজে দক্ষ এমন কোনো কাজ আগেই থেকেই গিগ আকারে পোস্ট করে রাখতে পারেন। এতে করে একজন বায়ার/এমপ্লয়ার খুব সহজেই তার এই সার্ভিস/গিগটি কিনতে পারবেন। এছাড়া এমপ্লয়ার চাইলে আগে থেকেই ফ্রীল্যান্সারের সাথে চ্যাট করে নিতে পারে তার এই সার্ভিস/গিগ সম্পর্কে।
ফ্রিল্যান্সিং সাইট এখন বিশ্ব বাজারের অন্যতম বৃহত্তম মার্কেট, যেখানে হাজার হাজার কোটি টাকার লেনদেন হচ্ছে। আমাদের দেশেও একটা বড় পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে আসেন ফ্রিল্যান্সাররা।
কাজখুঁজি টিম স্বপ্ন দেখছে তাদের বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইট একদিন বিশ্ববাজারে প্রতিযোগিতা করবে। যারা ইতোমধ্যে Upwork, Freelancer, Fiverr এর মতো সাইটগুলোতে কাজ করেন কিংবা শুরু করতে চাচ্ছেন, সবাই যদি এসব সাইটের পাশাপাশি বাংলাদেশি ফ্রিল্যান্সিং সাইটগুলোতেও সামান্য একটিভ হন, তাহলে এই দেশি প্ল্যাটফর্মের জন্য ইতিবাচক হবে আশা করেন সাইটটির নির্মাতারা। এটি হতে পারে বেকারত্ব সমস্যারও ভাল একটি সমাধান। ভিজিট করুন https://kajkhuji.com.bd/ আর শুরু বাংলা ভাষায় মুক্তপেশার জীবন।

