নগদ একাউন্ট খোলার সহজ উপায় 2022 :

ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা, নগদ – টিভিতে দেখানো বিজ্ঞাপনের কল্যাণে এই বিষয়টি সবার জানা থাকার কথা। নগদ হচ্ছে বাংলাদেশ সরকারের ডাক বিভাগের একটি ডিজিটাল আর্থিক সেবা, যার মাধ্যমে খুব সহজেই টাকা লেনদেন সম্ভব। ২০১৮ সালের নভেম্বর মাসে যাত্রা শুরু হয় এই সেবাটির। এটি অনেকটা বহুল জনপ্রিয় বিকাশ এর মতই। চলুন জেনে নিই, কীভাবে ঘরে বসেই নগদ একাউন্ট খুলতে পারেন।
নগদ একাউন্ট খোলার নিয়ম
নগদের উদ্যোক্তা বা এজেন্টের কাছে গিয়ে কাগজপত্র দিয়ে একাউন্ট খোলার পাশাপাশি আপনি ঘরে বসে নিজের একাউন্ট নিজেই খুলতে পারবেন। নিয়ম নিচে জেনে নিন।
নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার পদ্ধতি
নগদ একাউন্ট খোলা অনেক সহজ। আপনি ঘরে বসেই নগদ একাউন্ট খুলতে পারবেন। নগদ একাউন্ট খুলতে –
- প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে “Nagad App” ডাউনলোড করুন
- অ্যাপ ডাউনলোডের পর ওপেন করে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করুন।
- জাতীয় পরিচয়পত্রের উভয় পিঠের ছবি আপলোড করুন
- একটি সেল্ফি তুলে একাউন্টে যুক্ত করুন
- টার্মস এবং কন্ডিশনস পড়ুন
- আপনার সিগনেচার প্রদান করুন
- উপরোক্ত সকল তথ্য সঠিকভাবে প্রদান করা হয়ে গেলে আপনি নগদ এর সেবা উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক – সকল সিম থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম
গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক, বাংলালিংক অর্থাৎ এসব যেকোনো মোবাইলের সিম ব্যবহারকারীগণ *167# ডায়াল করে নিজের একাউন্টের পিন কোড সেট করলেই একটিভ হয়ে যাবে নগদ একাউন্ট। তারপর উপভোগ করুন নগদের সকল সুবিধা!
নগদ একাউন্ট দেখার নিয়ম
যেকোনো সময় মোবাইল থেকে *১৬৭# ডায়াল করে নগদ একাউন্ট দেখতে পারেন। ডায়াল করে নগদ একাউন্ট দেখার নিয়মঃ
- *১৬৭# ডায়াল করুন
- 7 লিখে Send করে My Nagad অপশনে প্রবেশ করুন
- 1 লিখে send করে Balance Inquiry অপশনে প্রবেশ করুন
- এরপর আপনার নগদ একাউন্টের পিন কোড দিয়ে send করুন
- সঠিক পিন প্রদান করলে ফোনের স্ক্রিনে আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।
এছাড়া অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স দেখা ও অন্যান্য কাজ করার সুযোগ তো থাকছে। নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট ব্যালেন্স দেখতেঃ
- নগদ অ্যাপটি ইন্সটল করুন ও অ্যাপটিতে প্রবেশ করুন
- একাউন্ট নাম্বার, ওটিপি ও সঠিক পিন দিয়ে অ্যাপে লগিন করুন
- এরপর ভাষা বাংলা হলে “ব্যালেন্স জানতে ট্যাপ করুন” ও ভাষা ইংরেজি হলে “Tap for Balance” বাটন চাপুন
- এরপর আপনার নগদ একাউন্ট এর ব্যালেন্স দেখতে পাবেন।
