ডাটা এন্ট্রির কাজ করে অনলাইনে আয় আয় করার উপায়

MH Srkar

ডাটা এন্ট্রির কাজ করে অনলাইনে আয়  আয় করার উপায় :

একটি নির্দিষ্ট ধরনের ডাটা এক স্থান থেকে অন্য স্থানে প্রতিলিপি তৈরি করাকে ডাটা এন্ট্রি বলে। এটি হতে পারে হাতে লেখা কোন তথ্যকে কম্পিউটারে টাইপ করা। কিংবা, হতে পারে কম্পিউটারের কোন একটি প্রোগ্রামের ডাটা একটি স্প্রেডশিট ফাইলে সংরক্ষণ করা। ইন্টারনেট মানেই ডাটার বিশাল এক সমারোহ। আর এই বিশাল পরিমাণ ডাটা ঠিকভাবে বিন্যাস্ত করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যে কাজকে বলা হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রির কাজ করে আয় করা সম্ভব। যে-কেউ ঘরে বসেই ডাটা এন্ট্রির কাজ করতে পারবে। চলুন জেনে নেওয়া যাক ডাটা এন্ট্রি কি, ডাটা এন্ট্রি করতে কি কি লাগে, ডাটা এন্ট্রি করে আয় করার নিয়ম সম্পর্কে বিস্তারিত।

ডাটা এন্ট্রি করে আয় করার উপায়


ডাটা এন্ট্রি কি...?

ডাটা এন্ট্রি কি ধরনের কাজ, তা এর নাম থেকেই ধারণা পাওয়া যায়। মূলত এক স্থান থেকে অন্য স্থানে ডাটা ইনপুট করার কাজকে বলা হচ্ছে ডাটা এন্ট্রি। এই ডাটা এন্ট্রি বিভিন্ন ডিভাইসে সম্পন্ন করা যেতে পারে।

কোনো টেক্সট ইনপুট থেকে শুরু করে কোনো প্রোগ্রামের ডাটা স্প্রেডশিটে সরবরাহ করা পর্যন্ত সকল কাজ ডাটা এন্ট্রির অন্তর্ভুক্ত। এছাড়াও ডকুমেন্ট স্ক্যান করা বা অডিও ফাইলকে লেখায় পরিণত করাকেও ডাটা এন্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ যেকোনো ধরনের ডাটা এন্টার বা ইনপুট এর কাজই ডাটা এন্ট্রি হিসেবে বিবেচিত হবে।

কেন করবেন ডাটা এন্ট্রি..? 

তথ্য প্রযুক্তির আধুনিক যুগে, ডাটা সুবিন্যস্ত করা খুব জরুরী হয়ে পড়েছে। পাশাপাশি, খুব সহজেই এই কাজের দক্ষতা অর্জন করা যায়। এবং, এই দক্ষতাকে ব্যবহার করে অর্থও উপার্জন করা যায়। 

এছাড়াও, ঘরে বসে এই কাজ করা যায়। পাশাপাশি, এই কাজ করে খুব সহজে বৈদশিক মুদ্রাও অর্জন করা যায়। তাই, ডাটা এন্ট্রির কাজ আজকের এই দিনে সবার কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ছাত্র থেকে শুরু করে চাকুরীজীবি, সবাই ছুটছেন এই কাজের পেছনে। 

এখন, আপনিও যদি চান, অল্প পরিশ্রমে বেশি অর্থ উপার্জন করতে, তবে আজই শুরু করে দিন ডাটা এন্ট্রির কাজ।

ডাটা এন্ট্রি করতে কী কী যোগ্যতা লাগে..?

ডাটা এন্ট্রি কাজের জন্য খুব বেশি যোগ্যতার প্রয়োজন পড়ে না। তারপরও, যেসব যোগ্যতা থাকা দরকার, তা নীচে বর্ণিত হলো। 
  • দ্রুত টাইপ করার দক্ষতা
  • ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করা
  • বেসিক ইংরেজি জ্ঞান
  • কাজ বুঝে নেওয়ার দক্ষতা
  • ওয়ার্ড ও এক্সেল ব্যবহারের জ্ঞান

কী কাজ করবেন ও কীভাবে আয় করবেন...?

একাধিক ডাটা এন্ট্রির কাজ করে আয় করা সম্ভব। ফাইভারআপওয়ার্কফ্রিল্যান্সার ডটকমপিপলপারআওয়ার এর মতো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে ডাটা এন্ট্রির কাজ করা যাবে। প্রচুর কোম্পানি দৈনিক এসব ওয়েবসাইটে ডাটা এন্ট্রির কাজের জন্য লোক খোঁজে। আপনি যদি টাইপিংয়ে যথেষ্ট দক্ষ হোন ও নির্দেশনা মোতাবেক কাজ করতে জানেন, তবে খুব সহজে প্রচুর ডাটা এন্ট্রির কাজ পেতে পারেন।

এছাড়াও একই ক্লায়েন্ট থেকে ডাটা এন্ট্রির কাজ পাওয়ার সর্বোচ্চ সম্ভাবনা থাকে। তাই মনোযোগ দিয়ে কাজ করতে পারলে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মসমূহে ফ্রিল্যান্সার হিসেবে ডাটা এন্ট্রির কাজ করে আয় করা যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক ডাটা এন্ট্রি করে আয় করার কিছু উল্লেখযোগ্য উপায়, মাধ্যম ও ধরন সম্পর্কে বিস্তারিত।

ক্যাপচা এন্ট্রি

ক্যাপচা দেখে দেখে তাতে থাকা লেখা ইনপুট করার কাজই হচ্ছে ক্যাপচা এন্ট্রি। এটি ডাটা এন্ট্রির কাজসমূহের মধ্যে সবচেয়ে সহজ বলে যেকেউ এটি করতে পারে। তবে সহজ হওয়ায় এই কাজ পাওয়া অধিক কঠিন।

ক্যাপচা এন্ট্রির কাজ করে আয়ের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। ক্যাপচা এন্ট্রি করে আয়ের পরিমাণ নির্ণয় করে টাইপিং স্পিডের উপর। যেকোনো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে ক্যাপচা এন্ট্রির ক্ষেত্রে কাজ পাবেন কিনা, তা নির্ভর করে আপনার টাইপিং স্পিডের উপর। তাই ক্যাপচা এন্ট্রি থেকে আয় করতে হলে ভালো টাইপিং স্পিড থাকা আবশ্যক।

ইমেইল প্রসেসিং

ইমেইল রিডিং বা ই-মেইল প্রসেসিং একটি জনপ্রিয় ডাটা এন্ট্রির ধরন। এই ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী প্রদত্ত মেইলসমূহ প্রসেস করতে হয়। ই-মেইল প্রসেসিং এর কাজ বিভিন্ন ধরনের হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় কাজের সাথেই কিভাবে কি করতে হবে তা উল্লেখ করা থাকে। এই কাজ হতে পারে ইমেইল গুছিয়ে লেখা কিংবা প্রদত্ত ইমেইল এড্রেসসমূহে মেইল ফরওয়ার্ড করা।এই কাজ করতেও ইংরেজি ভাষা বুঝতে ও লিখতে পারার দক্ষতা থাকতে হবে। বিশাল অংকের ইমেইল নিয়ে কাজ করতে হয় বলে অনেকে ধৈর্যহারা হয়ে পড়েন। তবে ধৈর্যসহকারে কাজ করলে ই-মেইল প্রসেসিং করে বেশ ভালো মানের আয় সম্ভব।

ওয়েব সিস্টেম

বিভিন্ন ক্যাটালগ থেকে ডাটা কালেক্ট করে ওয়েব সিস্টেমে সংগ্রহকৃত তথ্য লেখা ডাটা এন্ট্রির অন্যতম কাজ। বিভিন্ন ধরনের ডাটা বা তথ্য লেখা এই ক্যাটাগরির কাজের অন্তর্ভুক্ত। প্রদত্ত সোর্সকে কাজে লাগিয়ে ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেল স্প্রেডশিটে তথ্য সাজানো হয়।

ডাটা ফরম্যাটিং

ডাটা ফরম্যাটিং মানে প্রদত্ত ডাটাকে সঠিকভাবে ফরম্যাট অর্থাৎ সাজানোকে বুঝানো হয়েছে। এই ধরনের কাজে বিশাল ডাটাকে সঠিক ও সুন্দরভাবে সাজাতে হয়। আয়ের পরিমাণ অধিক হওয়ার পাশাপাশি শ্রমের পরিমাণ বেশি প্রয়োজন হয় ডাটা ফরম্যাটিং এর কাজের ক্ষেত্রে।

কপি  পেস্ট করা

নাম শুনেই বুঝে থাকবেন যে এটি সবচেয়ে সহজ ধরনের ডাটা এন্ট্রির কাজ। এই কাজে শুধুমাত্র এক ফাইল থেকে অন্য ফাইলে কোনো লেখা কপি করে (ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেল স্প্রেডশিটে) পেস্ট করতে হয়। সাধারণ ইংরেজি বুঝার ক্ষমতা আছে এমন যে কেউ এই সহজ কাজ করে আয় করতে পারেন।

ইমেজ টু টেক্সট

এই কাজের নাম শুনেই এটি কি ধরনের কাজ তা বুঝা যায়। মূলত কোনো ছবি, যেমনঃ স্ক্রিনশট, ডকুমেন্ট, ইত্যাদি থেকে কোনো লেখা ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেল স্প্রেডশিটে লিখতে হয় এই কাজের ক্ষেত্রে। সাধারণ শব্দসমূহের পাশাপাশি নতুন শব্দের দেখা পেয়ে যেতে পারেন এই কাজ করতে গিয়ে।

ফরম্যাটিং ও কারেকশন

কোনো ধরনের লেখাকে ফরম্যাটিং করা বা ভুলসমূহকে সংশোধন করা ডাটা এন্ট্রির অন্যতম পরিচিত অংশ। বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফরম্যাটিং বা কারেকশন এর কাজ দেওয়া হতে পারে এই ডাটা এন্ট্রির কাজের ক্ষেত্রে। লেখার ভুলসমূহ, যেমনঃ গ্রামারে ভুল, শব্দে ভুল, ইত্যাদি সংশোধন করা এই কাজের অন্তর্ভুক্ত।

অডিও টু টেক্সট

কোনো অডিও শুনে শুনে তা ওয়ার্ড বাই ওয়ার্ড লেখা ডাটা এন্ট্রির আরেকটি ক্যাটাগরি। এতে সাধারণত কোনো বিষয় ইংরেজিতে শুনে তা লিখতে হয়, তাই এই কাজ করতে হলে অবশ্যই ইংরেজি ভাষা শোনার ও শুনে লিখার প্রখর জ্ঞান প্রয়োজন। ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে এই ধরনের ডাটা এন্ট্রির কাজগুলোর জন্য বেশ অংকের অর্থ পাওয়া যায়।

ডাটা ক্যাপচারিং

বিভিন্ন ওয়েবসাইট বা মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করাকে বলা হয় ডাটা ক্যাপচারিং। এসব তথ্য যথাযথভাবে ওয়ার্ড বা এক্সেল স্প্রেডশিটে সংগ্রহ করা হলো এই ধরনের কাজ।

ক্যাপশনিং

কোনো ছবির বা ভিডিও এর টাইটেল লিখাকে বলা হচ্ছে ক্যাপশনিং। এই ধরনের কাজ করে আয় করা গেলেও তেমন একটা খুঁজে পাওয়া যায়না এই ধরনের কাজ। তাই অন্য ডাটা এন্ট্রির কাজ বা অন্য যেকোনো ফ্রিল্যান্সিং কাজের পাশাপাশি ক্যাপশনিং এর কাজ করা শ্রেয়।

কাস্টমাইজড রিপোর্ট

বিভিন্ন ধরনের প্রজেক্টের রিপোর্ট তৈরী করা ডাটা এন্ট্রি করে আয়ের অন্যতম একটি উৎস। মূলত ক্লায়েন্ট প্রদত্ত তথ্যের ভিত্তিতে রিপোর্ট তৈরী করে কাস্টমাইজড রিপোর্ট প্রদান করতে হয় এই কাজে। এই ধরনের কাজে শ্রম কিছুটা বেশির পাশাপাশি আয়ের পরিমাণ ও বেশ ভালো।

Post a Comment

0Comments

Post a Comment (0)