কবিতা: “তুমি”

MH Srkar

                                                     কবিতা: “তুমি”

লেখক: রায়হান আহমেদ রামীম



কিছু গল্প তোমাকে নিয়ে হয় লিখা ,
কিছু কবিতা তোমার আগমনে পায় ছন্দময়তা ,,,,
কিছু স্বপ্ন তোমাকে নিয়ে বোনা
কিছু গল্পের তুমিই শেষ পাতা ,
কিছু স্বপ্ন তোমাতে বিলীন ,
কিছু স্মৃতি তোমাতে পায় পূর্ণতা ,, ।
হারানোর বেদনায় লিখা তোমার শূণ্যতা ,
তুমি শিল্পীর তুলির আঁচড়ে আঁকা মায়াময় ছবিটা ,
তুমি বাস্তবতার মিশেলে বুনা নিছকই কল্পনা 🥺
কিছু গল্পে তুমি বিনা সৃজনশীলতার স্বল্পতা ,
কিছু গান তুমি হীনা সুর হারায় ,
তুমিহীনা তারবিহীন বীণা ,,
অন্ধকার , মেঘাছন্ন আকাশে দুর্যোগের ঘনঘটা ।
তুমি সত্যি তবুও কল্পনা ,
রূপকথার রূপালী রুদ্দুরে লিখা তুমি ময় গল্পটা ।।

Post a Comment

0Comments

Post a Comment (0)